২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিয়ে থাকেন। সেখানেই যাবেন শেখ হাসিনা।

ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 08:59 PM

Updated : 25 Jan 2024, 09:31 PM

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের নতুন মেয়াদে এটি হতে যাচ্ছে সরকার প্রধানের প্রথম বিদেশ সফর।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই এবং জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের সামনে আসেন মন্ত্রী।

আন্তর্জাতিক নিরাপত্তা নীতি নিয়ে এই সম্মেলন ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখের হোটেল বায়েরিশার হফে হওয়ার কথা রয়েছে।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিয়ে থাকেন। ১৯৬৩ সালের শুরু হওয়া এই আয়োজনে এবার ৬০ বছর পূর্তিও উদ্যাপন করা হবে।

সম্মেলনের আগে মিউনিখ সিকিউরিটি রিপোর্ট প্রকাশ করে আয়োজকরা, যার উপর ভিত্তি করে সম্মেলনের বিভিন্ন পর্বে আলোচনা চলে।

মিউনিখে সম্মেলনের ফাঁকে জার্মানিসহ অন্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।