১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এরদোয়ানের স্ত্রীর ভোজসভায় জুবাইদা রহমান

ভোজসভায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জুবাইদা রহমান।

এরদোয়ানের স্ত্রীর ভোজসভায় জুবাইদা রহমান

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 06:22 PM

Updated : 12 Nov 2026, 06:22 PM

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের মধ্যাহ্নভোজ আয়োজনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত ব্যক্তিদের সম্মানে তুরস্কের ফাস্ট লেডি এ ভোজসভার আয়োজন করেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে জুবাইদা রহমানকে স্বাগত জানান এমিন এরদোয়ান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়।

মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জুবাইদা রহমান।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ ঘিরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে আনতালিয়ায় অবস্থান করছেন।