১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী

“নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কুশল বিনিময় করেন,” বলেন উপ প্রেস সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 01:51 AM

Updated : 12 Nov 2026, 01:53 AM

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে নৈশভোজে অংশ নেন তারা।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বলে, “জলবায়ু সম্মেলনের গ্রিন জোনে এই নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কুশল বিনিময় করেন।”

তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু সম্মেলনের পরে বুধবার দুপুরে বিশ্ব নেতাদের লিডার্স সামিটেও যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বৈঠকও করেন তিনি।