নাটোর-৪ উপনির্বাচনে ভোটের প্রয়োজন পড়ছে না
তফসিল অনুযায়ী সেখানে ১১ অক্টোবর ভোট হওয়ার কথা ছিল।
জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগে নাটোর-৪ আসনে উপনির্বাচন হলেও সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। কারণ সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি।
রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সিদ্দিকুর একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে ২৫ সেপ্টেম্বর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে। তফসিল অনুযায়ী সেখানে ১১ অক্টোবর ভোট হওয়ার কথা ছিল।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
