চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা সভা করল বেলিড
সভায় সারাদেশের নানা পেশার ৮০ জন সদস্য অংশ নেন।
পেশাজীবীদের নিয়ে চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে ঢাকায় বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'চতুর্থ শিল্প বিপ্লবে জ্ঞান ব্যবস্থাপনার উপর বক্তৃতা: বাংলাদেশের গ্রন্থাগারগুলোকে রূপান্তরিত করার একটি রোডম্যাপ’ শীর্ষক সভায় সারাদেশের নানা পেশার ৮০ জন সদস্য অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত সভায় বেলিডের চেয়ারম্যান ড. মুহাম্মদ হোসাম হায়দার চৌধুরী সভাপতিত্ব করেন।
সমিতির মহাসচিব শশাঙ্ক কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার।
