সংসদীয় দলের সভায় বিএনপি, সভাপতিত্বে প্রধানমন্ত্রী
এদিন সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে সংসদীয় দলের বৈঠক করেছে বিএনপি।
বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, ‘সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে। সভায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন।
সভায় অংশগ্রহনকারী সংসদ সদস্যরা জানিয়েছেন, এই সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোষাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
গত ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা।
সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
