২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতৃত্বে মঈন-সিরাজুল

সবশেষ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 12:34 AM

Updated : 09 Oct 2023, 12:34 AM

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সব স্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈনকে আহ্বায়ক এবং সরকারি ইস্পাহানি কলেজের অধ্যাপক সিরাজুল হক আলোকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

রোববার সংগঠনটির দপ্তর সম্পাদক এইচ এম রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংগঠনটির সর্বশেষ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালে। ইতোমধ্যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর স্টিয়ারিং কমিটির এক সভা হয়, যাতে সংগঠনের সব স্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

“গঠনতন্ত্রের ১০নং অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে আগামী সম্মেলন না হওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে আহ্বায়ক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলোকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলো।”

পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।