বিদেশ ভ্রমণে অনুমতি লাগবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-কোষাধ্যক্ষের
বিদেশ থেকে এসে কাজে যোগ দেওয়ার বিষয়টিও লিখিতভাবে জানাতে হবে বলে জানায় ইজিসি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষদের বিদেশে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসির অনুমতি নিতে হবে।
মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
তাতে বলা হয়, বিদেশ থেকে এসে কাজে যোগ দেওয়ার বিষয়টিও ইউজিসিকে লিখিতভাবে জানাতে হবে।
বিদেশ ভ্রমণ সংক্রান্ত এ নির্দেশনা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছে ইউজিসি।
