২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে সুপ্রিম কোর্টে নতুন সময়সূচি

আপিল বিভাগে কোর্টের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2024, 08:59 PM

Updated : 11 Mar 2024, 08:59 PM

রোজার মাসের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, “নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল বিভাগের কোর্টের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত এবং আপিল বিভাগের অফিসের কার্যক্রম সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে।”

দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। 

এছাড়া শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।