২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ২ থানায় নতুন ওসি

রূপনগর ও মুগদা থানায় ওসি পরিবর্তন হয়েছে।

ঢাকার ২ থানায় নতুন ওসি

মুগদা থানা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 12:09 AM

Updated : 07 Jun 2023, 12:09 AM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুগদা ও রূপনগর থানায় নতুন দুই পুলিশ পরিদর্শক ওসির দায়িত্ব পেয়েছেন।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলামকে রূপনগর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। মুগদা থানার ওসির দায়িত্ব পেয়েছেন মতিঝিল বিভাগের গোয়েন্দা পরিদর্শক মোহাম্মদ আব্দুল মজিদ।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

এদিকে রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগে পাঠানো হয়েছে। মুগদা থানার ওসি মো. জামাল উদ্দিন মীরকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন্স) মো. শাহ্জাহান মণ্ডলকে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।