১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকরি দেওয়ার নামে ডেকে নিয়ে ‘অর্থ আদায়’, গ্রেপ্তার ২

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশীদের আটকে রেখে নির্যাতন করে টাকা আদায় করে আসছিল।

চাকরি দেওয়ার নামে ডেকে নিয়ে ‘অর্থ আদায়’, গ্রেপ্তার ২

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2022, 03:31 PM

Updated : 06 Dec 2022, 03:31 PM

ঢাকায় চাকরিপ্রত্যাশীদের ডেকে নিয়ে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন,  ২১ বছর বয়সী মো. রাজু আহমেদ ও মো. সুমন।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে তাদের আটক রেখে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।