প্রধানমন্ত্রীর নামে ‘ভুয়া ফেইসবুক পেইজ’, কলেজছাত্র আটক
‘তারেক রহমান ফ্যানস্’, ‘জাইমা রহমান’ ও ‘জার্নালিস্ট ইলিয়াস হোসেন ফ্যানস্’ নামে পেইজ খুলে তিনি নিয়মিত ‘বিভ্রান্তিকর পোস্ট’ করে আসছিলেন, বলছে এসআরবি।
প্রধানমন্ত্রীসহ বিভিন্নজনের নামে ফেইসবুক পেইজ খুলে ‘বিভ্রান্তিকর ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার মত’ পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
টাঙ্গাইল সদরের বিশ্বাস বেতকা সার্কিট হাউজ সংলগ্ন বাজার এলাকা থেকে শনিবার মধ্যরাতে তাকে আটকের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সেলিম খান (২৭) নামে ওই যুবক সরকারি সা’দত কলেজের মাস্টার্সের ছাত্র। টাঙ্গাইলের বিভিন্ন মাদ্রাসায় তিনি পার্টটাইম শিক্ষকতা করতেন।
রোববার দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসআরবির পরিচালক (মিডিয়া) উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “সেলিম খান দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণামূলক ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
“উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী ‘তারেক রহমান ফ্যানস্’, ‘জাইমা রহমান’ ও ‘জার্নালিস্ট ইলিয়াস হোসেন ফ্যানস্’ নামে পেইজ খুলে নিয়মিত বিভ্রান্তিকর, মানহানিকর এবং সমাজে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড উসকে দেওয়ার মত পোস্ট প্রচার করে আসছিলেন।”
তার সঙ্গে জড়িতদের তদন্তকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন এ কর্মকর্তা।
