২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন ছুটি নিলেই ৫ দিনের অবকাশ

বিজয়া দশমী আর ঈদে মিলাদুন্নবীর মাঝে দুদিনের সাপ্তাহিক ছুটি এনে দিয়েছে এ সুযোগ।

একদিন ছুটি নিলেই ৫ দিনের অবকাশ

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 07:50 PM

Updated : 02 Oct 2022, 07:50 PM

এ সপ্তাহের শেষ দিনটি ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের অবকাশ কাটাতে পারবেন শারদীয় উৎসবের এই মৌসুমে।  

সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী বুধবার সারাদেশে দুর্গাপূজার (বিজয়া দশমী) সাধারণ ছুটি। পরদিন বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর রোববার থাকছে ঈদে মিলাদুন্নবীর সাধারণ ছুটি। 

অর্থাৎ সরকারি চাকরিজীবীরা এমনিতেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেন। আর কেউ যদি বৃহস্পতিবার ছুটি নেন, তাহলে তিনি টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

আর এবার ঈদে মিলাদুন্নবী হচ্ছে ৯ অক্টোবর। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুবার্ষিকীর এই দিনটিতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।