২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১

যাত্রাবাড়ীগামী 'আসিয়ান' পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 02:15 PM

Updated : 13 Sep 2022, 02:15 PM

ঢাকার ডেমরার বাঁশেরপুল এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক লেগুনার চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন সাতজন।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাঁশেরপুল নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে ডেমরা থানার এসআই মো. তাজুল ইসলাম জানান।

নিহত লেগুনা চালকের নাম মো. রাজিব (৩১)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই তাজুল বলেন, যাত্রাবাড়ীগামী 'আসিয়ান' পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে চালকসহ লেগুনার ৮ আরোহী আহত হন। তাদের ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।

আহত হৃদয় হোসেন (২২), আব্দুল বাতেন (৪৫), বাসার (৪০), শান্ত (১৯), আব্দুল গনি (৪৫), মো. হাসান (৪০) ও সাগর (১৮) হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই তাজুল।