১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরাভ খানের বিরুদ্ধে অস্ত্র মামলায় যুক্তি-তর্ক ৭ মে

পলাতক থাকায় আরাভ খান আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।

আরাভ খানের বিরুদ্ধে অস্ত্র মামলায় যুক্তি-তর্ক ৭ মে

আরাভ খান।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 09:49 PM

Updated : 07 May 2023, 06:05 PM

বিতর্কিত সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে অস্ত্র মামলার বিচার শেষ ধাপে পৌঁছেছে।

বৃহস্পতিবার ঢাকার ১৪ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুর্শিদ আহাম্মদের আদালতে মামলার আত্মপক্ষ শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু পলাতক থাকায় আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি রবিউল ওরফে আরাভ।

এজন্য আদালত আগামী ৭ মে যুক্তি-তর্ক উপস্থাপনের দিন ঠিক করে দিয়েছে।

এর আগে ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

আট বছর আগের এই মামলায় ওইদিন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার সবশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। মামলায় ২০ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি রবিউল ওরফে আরাভ তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে ঢাকার মগবাজারের বাসায় যান। পরে একটি গুলিভর্তি রিভলবারসহ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে রমনা থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই সুজন কুমার কুণ্ডু।

তদন্ত শেষে একই বছরের ১ মার্চ অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার।

পরে অভিযোগ গঠনের পর বিচার শুরুর আদেশ আসে ১০ মে।

এ মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন নিয়ে পলাতক হন রবিউল। ওই বছরের ২৪ অক্টোবর তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।

সম্প্রতি দুবাইয়ে আরাভ খান ঘটা করে তার সোনার দোকান উদ্বোধন করলে পুলিশ জানায়, আরাভই দেশে রবিউল নামে পরিচিত ছিলেন। তিনি আরাভ খান নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইয়ে পাড়ি জমান।

রবিউলের বিরুদ্ধে দেশে পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যামামলার বিচারও চলছে।

পুরনো খবর

পুরানো খবর:

দেশে আরাভের বিরুদ্ধে আরেক মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

পুরানো খবর:

আরাভকে ফেরাতে আমিরাতে চিঠি