২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগ তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 07:44 PM

Updated : 11 Jun 2023, 07:44 PM

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আট কর্মকর্তা উপ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগ তাদের পদোন্নতির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতি পাওয়া আট কর্মকর্তা হচ্ছেন- রেলওয়ে পুলিশের মো. শাহ আলম, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এ কে এম নাহিদুল ইসলাম ও শ্যামল কুমার নাথ, বিশেষ শাখার (এসবি) সুলতানা খানম ও মো. মনিরুজ্জামান, ঢাকা মহানগর পুলিশের জাকির হোসেন খান ও বিপ্লব বিজয় তালুকদার এবং পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ২১মে এর সভার সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুন তাদের পদোন্নতির অনুমোদন দিয়েছেন।