২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার কেন্দ্রে ছিল আদালত

গুরুত্বপূর্ণ নানা মামলা ও ঘটনা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত আলোচনার কেন্দ্রে ছিল বছর জুড়ে। বহু প্রতীক্ষা আর চড়াই উৎরাই পেরিয়ে এ বছরের শেষভাগে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয় বিচার বিভাগ। আলোচিত বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত শুনানিতে দীর্ঘ অচলাবস্থাও দূর হয় এ বছর। সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতাদের মামলা নিয়ে উচ্চ আদালত ছিল সরগরম। দেশের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে বছরের বিভিন্ন সময়ে আদালতের সিদ্ধান্ত চাওয়া হয়। নিয়মিত আদালত পাড়ার খবর রেখেছেন অমিত তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 05:54 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

অমিত তালুকদার সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুত্বপূর্ণ নানা মামলা ও ঘটনা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত আলোচনার কেন্দ্রে ছিল বছর জুড়ে। বহু প্রতীক্ষা আর চড়াই উৎরাই পেরিয়ে এ বছরের শেষভাগে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয় বিচার বিভাগ। আলোচিত বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত শুনানিতে দীর্ঘ অচলাবস্থাও দূর হয় এ বছর। সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতাদের মামলা নিয়ে উচ্চ আদালত ছিল সরগরম। দেশের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে বছরের বিভিন্ন সময়ে আদালতের সিদ্ধান্ত চাওয়া হয়। নিয়মিত আদালত পাড়ার খবর রেখেছেন অমিত তালুকদার। বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের এ বছরের সবচেয়ে বড় অর্জন নির্বাহী বিভাগ থেকে এর আলাদা হওয়া। ১ নভেম্বর থেকে প্রশাসনের প্রভাবমুক্ত বিচার বিভাগ পথ চলতে শুরু করেছে। ১৯৯৯ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য সুপ্রিম কোর্ট সরকারকে ১২ দফা নির্দেশনা দিলেও কোনো রাজনৈতিক সরকার এ রায় বাস্তবায়ন করেনি। বিভিন্ন সরকার আদালতের কাছ থেকে ২৭ বার সময় নিয়ে কেবল কালক্ষেপণ করেছে। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর পরই চলতি বছরের ১৬ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস বিধিমালা জারি করে। এর মধ্যে দিয়ে শুরু হয় বিচার বিভাগ আলাদা করার রায় বাস্তবায়নের প্রক্রিয়া। নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হয়ে বিচার বিভাগের যাত্রা শুরু করার জন্য সরকার অক্টোবরে দুই শতাধিক বিচার বিভাগীয় হাকিম নিয়োগ করে। তবে ওই মাসেই প্রশাসন ক্যাডারের সদস্যরা পৃথককরণ ছয়মাস পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করে। কিন্তু প্রশাসন ক্যাডারের প্রবল বাধা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকার ও সুপ্রিম কোর্ট অনড় অবস্থান বজায় রেখে ১ নভেম্বর থেকে বিচার বিভাগের পৃথক যাত্রা শুরুর বিষয়টি নিশ্চিত করে। বঙ্গবন্ধু হত্যা মামলা বঙ্গবন্ধু হত্যা মামলায় লিভ টু আপিলের শুনানিতে দীর্ঘ পাঁচ বছরের অচলাবস্থা দূর হয় এ বছর। এ মামলায় হাইকোর্ট ২০০১ সালে র্#া