২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে মাঠে নেমেছে ২৩২ প্লাটুন বিজিবি

এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি।

অবরোধে মাঠে নেমেছে ২৩২ প্লাটুন বিজিবি

।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 10:51 AM

Updated : 22 Nov 2023, 10:51 AM

ষষ্ঠ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি নেমেছে।

এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।

বুধবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, "সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।“

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর থেকে বিএনপি পাঁচ দফায় ১১ দিন অবরোধ এবং দুই দফায় তিন দিন হরতাল করেছে। বুধবার সকালে শুরু হয়েছে তাদের ষষ্ঠ দফার অবরোধ, যা শুক্রবার ভোরে শেষ হবে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসাবে, ২৮ অক্টোবরের পর থেকে গত সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পুরনো খবর:

২৮ অক্টোবরের সংঘর্ষের পর থেকে ১৮৫ যানবাহনে আগুন