২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে বিপিজেএ নেতাদের সাক্ষাৎ

সাংবাদিকদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 10:37 PM

Updated : 05 Sep 2022, 10:37 PM

সংসদের খবর সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের সংসদ বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সোমবার বিকালে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নবনির্বাচিত কমিটির সদস্যরা সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্পিকার বলেন, “বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। সংসদ বিটকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নাই।”

স্পিকার বলেন, “করোনাকালেও বিদায়ী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ খুবই সক্রিয়ভাবে কাজ করেছেন।”

সাংবাদিকদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসময় নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

সোজন্য সাক্ষাতে বিদায়ী কমিটির সভাপতি উত্তম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, নবনির্বাচিত সভাপতি হারুন আল রশীদ ও সাধারণ সম্পাদক নাফিজা দৌলাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত ২ সেপ্টেম্বর বিপিজেএ এর নির্বাচন হয়।