০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এসময় সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 02:21 PM

Updated : 05 Nov 2026, 02:20 PM

হযরত খানজাহান আলী (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে মোংলা থেকে সড়কপথে বাগেরহাট সদরে এ মাজারে আসেন। সরকারপ্রধানকে অভ্যর্থনা জানান মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

প্রধানমন্ত্রী মাজারে ফাতেহা পাঠ করেন ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ প্রথম তারেক রহমান বাগেরহাটে হযরত খানজাহান আলীর মাজারে গেলেন।