২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 01:13 PM

Updated : 28 Nov 2026, 01:13 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে এই সম্মিললনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এবারের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ এর এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন।

উচ্চ শিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষার সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, দকত্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত করেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাই এই সম্মিলনের আয়োজনের উদ্দেশ্যে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশুনা করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে এই সম্মিলনে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ নাজমুল হুসাইন, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মাহফুজুল ইসলাম ও ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমিন বক্তব্য রাখেন।