২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকে আসছিল ৯৮ কেজি গাঁজা, দুইজন গ্রেপ্তার

তারা সীমান্ত এলাকা থেকে মাদকের বড় বড় চালান নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে র‌্যাবের ভাষ্য।

ট্রাকে আসছিল ৯৮ কেজি গাঁজা, দুইজন গ্রেপ্তার

জব্দ করা গাঁজার প্যাকেট

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 11:03 AM

Updated : 12 Jul 2023, 11:03 AM

ট্রাকে করে ৯৮ কেজি গাঁজা নিয়ে ঢাকায় ঢোকার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আব্দুর রাজ্জাক (৩৫) ও মো. আফসার (২৮)।তাদের মধ্যে আফসার ট্রাকচালক এবং রাজ্জাক একটি মাদক কারবারি সিন্ডিকেটের ‘হোতা’ বলে র‌্যাবের ভাষ্য।

Image

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ও মো. আফসার

র‌্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় বড় চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।"

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।