১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন বিচারপতির 'দুর্নীতির’ অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠানোর খবর 'সত্য নয়’: সুপ্রিম কোর্ট

একটি টিভি স্টেশনে এমন খবর প্রচারের পর বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিট কোর্ট প্রশাসন।

তিন বিচারপতির 'দুর্নীতির’ অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠানোর খবর 'সত্য নয়’: সুপ্রিম কোর্ট
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2024, 10:15 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তিন বিচারপতির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, একটি টিভি স্টেশনে প্রচারিত এমন সংবাদ ‘সত্য নয়’ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার আপিল বিভাগ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, "তিন বিচারপতির অনিয়ম দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল" মর্মে খবরটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃক আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সম্প্রচারিত হয়।”  

বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসনের নজরে আসার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ষোড়শ সংশোধনী রায়ের পর সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হলেও এবং উক্ত কাউন্সিলে কয়েকজন মাননীয় বিচারপতি সংক্রান্ত তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলমান থাকলেও অদ্যবধি মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল কর্তৃক কোনো বিচারপতি সম্পর্কে কোনো অভিযোগ প্রেরণ করা হয়নি।” 

সংশ্লিষ্ট টিভি স্টেশনের প্রচার করা সংবাদটি ‘সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন’ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।