১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ দুই চীনা নাগরিক আটক

ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় আসেন ওই দুই বিদেশি।

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ দুই চীনা নাগরিক আটক
তিনটি চার্জার লাইট ভেঙে সোনার বারগুলো পাওয়া যায়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:53 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি সোনার বারসহ দুই বিদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, আটক দুইজন চীনের নাগরিক, তাদের নাম লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং। 

দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে তারা ঢাকায় নামেন।

আটক দুই চীনা নাগরিক লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং।

আটক দুই চীনা নাগরিক লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাবরিনা আমিন জানান, ওই দুই যাত্রীকে তল্লাশি করা হলে তাদের কাঁধব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেগুলো ভেঙে ভেতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮,০০০ টাকা। 

জব্দ করা সোনার বারগুলো ঢাকা কাস্টমস হাউজের গুদামে জমা করা হয়েছে। আটক দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর শুল্ক আইনে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।