১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তিন দেশ থেকে এল ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত থেকে ৩০ জনের, মালয়েশিয়া থেকে দুইজনের আর লিবিয়া দুইজনের মরদেহ এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 11:10 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ভিন্ন-ভিন্ন ফ্লাইটে কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ৩৪ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার এসব মরদেহ এসেছে বলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ৩৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।”

শনিবার কুয়েত থেকে আসা একটি ফ্লাইটে ৩০ জনের, মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটে দুই জনের আর লিবিয়া আসা একটি ফ্লাইটে দুই জনের মরদেহ আসে।

মন্ত্রণালয় বলছে, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ছে।

এছাড়া এসব প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমা পাওয়ার যোগ্য হলে, তা দ্রুত প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।