২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারে ভারতকে প্রস্তাব প্রধানমন্ত্রীর

“এই অঞ্চলের যোগাযোগ বৃদ্ধি মানুষে-মানুষে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে,” বলেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারে ভারতকে প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার গণভবনে সাক্ষাৎ করেন ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য রাম মাধব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2023, 09:45 PM

Updated : 19 Mar 2023, 09:45 PM

পারস্পারিক সহযোগিতা বাড়াতে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “ভারত চাইলে আমাদের চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে পারে।”

সোমবার গণভবনে ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য রাম মাধবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনের বরাতে বাসসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে শেখ হাসিনা বলেন, “এই অঞ্চলের যোগাযোগ বৃদ্ধি মানুষে-মানুষে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।”   

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাম মাধব বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং আমি আশা করছি যে- ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যহত থাকবে।”

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।