রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিল্পী কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশে এখনকার বইয়ের প্রচ্ছদগুলো ভালো হলেও বিদেশি পকেট বইয়ের ধারা অনুসরণ করা হচ্ছে বেশি।
সোমবার একুশে বইমেলা প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিদেশে রয়্যাল এডিশনে যে ধরনের প্রচ্ছদ হয়, আমাদের এখানেও সে ধরনের প্রচ্ছদ করা যেতে পারে।"
তার মতে, বই শুধু পড়ার জন্যই নয়, এটা যাতে দেখতে সুন্দর হয় সেদিকেও খেয়াল রাখা উচিৎ।
কাইয়ুম চৌধুরী বলেন, "অনেক বই বের হলে ভালো বই বাছাই করা মুশকিল হয়ে পড়ে। খারাপ বইয়ের মাঝে ভালো বই চাপা পড়ে যায়। ভালো বইগুলো সম্পর্কে মিডিয়ায় আরো বেশি প্রচার দরকার।"
একুশে বইমেলার মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "চিত্তদা'র হাত ধরে মাদুর বিছিয়ে এখানে মেলা শুরু হয়েছিল। এখন এখানে লেখক, প্রকাশক, পাঠকদের নিয়ে একটি মিলনমেলার সৃষ্টি হয়েছে। এ কারণে মেলার স
bdnews24