২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি কাদায় বইমেলা মাখামাখি

প্রায় সারা দিনই আকাশের মুখ বিরক্তিকর রকমের গোমড়া থাকলেও বুধবার বই মেলায় ভিড় হয়েছে ভালোই। বইমেলা থেকে জানাচ্ছেন মাহমুদ শরীফ ও রুবী আহমেদ মেলার ভেতর এদিক-ওদিক জল-কাদা, যে কোনো সময় বৃষ্টি নামলে মাথা বাঁচানোর উপায় নেই ; তবুও এই যে ভিড় বইপ্রেম ছাড়া তার একটা বড় কারণ বোধহয় মেলায় না এলে অনেকেরই পেটের ভাত হজম হবে না। প্রমাণ, একটি রেডিও চ্যানেলের জরিপে এক তরুণ কতবার মেলায় এসেছেন তার উত্তরে লিখলেন ১২! যারা শুধু বইয়ের টানেই আসেন তারা তো আছেনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সারা দিনই আকাশের মুখ বিরক্তিকর রকমের গোমড়া থাকলেও বুধবার বই মেলায় ভিড় হয়েছে ভালোই। বইমেলা থেকে জানাচ্ছেন মাহমুদ শরীফ ও রুবী আহমেদ মেলার ভেতর এদিক-ওদিক জল-কাদা, যে কোনো সময় বৃষ্টি নামলে মাথা বাঁচানোর উপায় নেই ; তবুও এই যে ভিড় বইপ্রেম ছাড়া তার একটা বড় কারণ বোধহয় মেলায় না এলে অনেকেরই পেটের ভাত হজম হবে না। প্রমাণ, একটি রেডিও চ্যানেলের জরিপে এক তরুণ কতবার মেলায় এসেছেন তার উত্তরে লিখলেন ১২! যারা শুধু বইয়ের টানেই আসেন তারা তো আছেনই। মেলার শুরুর দিকেই এক পশলা বৃষ্টির সময় বেশ ছুটোছুটি হলো। বর্ধমান হাউসের গাড়িবারান্দা আর ব্যালকনিতে ঠাঁই নিলেন অনেকেই। কেউ শরণ নিলেন ঝাঁকড়া বটের আচ্ছাদনের। কাদা ঠেলে স্টলে স্টলে ঘোরার ঝামেলা পোহাতে চাননি অনেকেই। এজন্য বেচাবিক্রি ছিল কিছু কম। পিছলে পড়া থেকে বাঁচতে খুবই সতর্ক থাকতে হয়েছে মেলায় আগতদের। গত কয়েকদিনের ধুলোর সমস্যা বুধবার পরিণত হয়েছে কাদায়। কাদার কারণে জুতো ছিঁড়ে যাওয়ায় অনেককে পড়তে হয়েছে ভোগান্তিতে। তেজগাঁওয়ের শাহরিন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," মাঠে ঘাস লাগানো হলে ধুলো এবং কাদার সমস্যা থেকে মুক্তি পেত দর্শনার্থীরা।" তার মতে, এর ফলে দুটো সমস্যা থেকেই মুক্তি পেত সবাই। আবার অভিযোগ পাওয়া গেছে মেলার টয়লেট নিয়ে। মিরপুরের শর্মী ও শুচি বললেন,"টয়লেটের ভেতরের অবস্থা খুবই খারাপ। মেয়েদের টয়লেট মাত্র দুটো হওয়ায় লম্বা লাইন দিয়ে যেতে হচ্ছে একেক জনকে। দুর্গন্ধে বাইরে দাঁড়ানোও দায়।" টয়লেটের সংখ্যা আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তারা। নাখালপাড়া থেকে এসেছেন সঙ্গীত শিক্ষক কনক খান। সঙ্গে নিয়ে এসেছেন তার দুই সন্তান কিন্নরী বৈশাখী ও রেদোয়ান আহমেদ কিরনকে। কনক খান বললেন, "বাচ্চাদের স্কুল তিনদিন বন্ধ। আবহাওয়ার অবস্থাও খুব খারাপ। বৃহস্পতিবার আরও খারাপ হতে পারে এই ভয়ে আজই চলে এসেছি।" তিনি জানান, এখান থেকে দুই সন্তানকে নিয়ে যাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রকাশনা সংস্থা ম্যাগনাম ওপাস এর স্টল ব্যবস্থাপক জারকা আফরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বৃষ্টির কারণে বিক্রি একদম বন্ধ। কাদার কারণে লোকজন স্টলে আসতে পারছেন না।" আলীগড় লাইব্রেরীর সত্ত্বাধিকারী মো. জুম্মাও বললেন, কাদার জন্য তাদের স্টলের দিকে অনেকেই যেতে পারছেন না। প্রচুর দর্শনার্থীর সমাগম হলেও বিক্রি নেই। বাংলা একাডেমির সমন্ব^য় ও জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী এদিন নতুন বই এসেছে ৫৪টি। বাংলা একাডেমির আজকের (বুধবার) নিয়মিত সেমিনার ছিল বাংলাদেশের শিল্প-সাহিত্যে তিন যুগের অর্জন : কবিতা (১৯৭২-২০০৭) । মূল প্রবন্ধ পাঠ করেন রফিক উল্লাহ খান। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/আরএ/এসকে/১৮৩২