২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় বেচাকেনায় পিছিয়ে কবিতার বই

একুশের বইমেলায় গল্প, উপন্যাস ও প্রবন্ধের বইয়ের পাশাপাশি সমান তালে প্রকাশিত হচ্ছে কবিতার বইও। কিন্তু রোববার পর্যন্ত কবিতার বইয়ের বিক্রি তেমন জমে ওঠেনি। এর জন্য মানহীন কবিতার বইয়ের আধিক্যকে দায়ী করেছেন পাঠক ও প্রকাশকরা। মেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজরুম থেকে জানাচ্ছেন মাহমুদ শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশের বইমেলায় গল্প, উপন্যাস ও প্রবন্ধের বইয়ের পাশাপাশি সমান তালে প্রকাশিত হচ্ছে কবিতার বইও। কিন্তু রোববার পর্যন্ত কবিতার বইয়ের বিক্রি তেমন জমে ওঠেনি। এর জন্য মানহীন কবিতার বইয়ের আধিক্যকে দায়ী করেছেন পাঠক ও প্রকাশকরা। কোনো কোনো কবি এ মতকে সমর্থন করলেও বিপরীত বক্তব্যও দিয়েছেন কেউ কেউ। বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী এবারের মেলায় ফেব্র"য়ারি ১৭ তারিখ পর্যন্ত মোট বই বেরিয়েছে ১৫২৯টি। এর মধ্যে কবিতার বই ৩২৭টি। শুধু কবিতার বইয়ের প্রকাশক 'বিশাকা প্রকাশনী'র স্বত্বাধিকারী মুশফিকুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , "আমাদের স্টলে সাধারণত মাঝ বয়সীরাই আসেন, তরুণদের ভিড় তুলনামূলকভাবে কম। এ পর্যন্ত আমাদের প্রায় ২৫টি কবিতার বই বেরিয়েছে। কিন্তু বিক্রি মোটেও আশাব্যঞ্জক নয়।" কবিতার বইয়ের বিকিকিনি নিয়ে তেমন মাথা ঘামান না কবি শামীম আজাদ। তিনি বলেন, "কবিতা সাহিত্যকে জীবন্ত রাখে। কবিতার আবেদন কখনো হারাবে না, সাহিত্যে কবিতার স্থান সবকিছুর ঊর্ধে