২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের আন্তর্জাতিক স্বীকৃতি ভাষাসৈনিক হবিবুরকে দারিদ্র্যের মধ্যেও সান্ত্বনা যোগায়

ভাষার অধিকার প্রতিষ্ঠায় ৫২ এ রাজপথে নেমেছিলেন হবিবুর রহমান। শেরপুরে ভাষা আন্দোলন সংগঠনে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও। দারিদ্র্যের কষাঘাতে এখন জর্জরিত ভাষাসৈনিক কমরেড হবিবুর রহমান। এর মধ্যেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আব্দুর রহিম বাদলকে তিনি বলেন, ২১ ফেব্র"য়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারাবিশ্বে পালিত হচ্ছে, এটা মনে তৃপ্তি এনে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

আব্দুর রহিম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি শেরপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষার অধিকার প্রতিষ্ঠায় ৫২ এ রাজপথে নেমেছিলেন হবিবুর রহমান। শেরপুরে ভাষা আন্দোলন সংগঠনে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও। দারিদ্র্যের কষাঘাতে এখন জর্জরিত ভাষাসৈনিক কমরেড হবিবুর রহমান। এর মধ্যেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আব্দুর রহিম বাদলকে তিনি বলেন, ২১ ফেব্র"য়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারাবিশ্বে পালিত হচ্ছে, এটা মনে তৃপ্তি এনে দিয়েছে। ১৯৫২ সালে ভাষার দাবিতে আন্দোলন যখন তুঙ্গে, তখন ঢাকার বাইরেও আন্দোলন হয়েছিল। সে সময় বৃহত্তর ময়মনসিংহ জেলার শেরপুর ছিল তাদের মধ্যে অন্যতম। শেরপুরে ভাষা আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হবিবুর রহমান। ভাষা আন্দোলন পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন তিনি। এলাকায় তাকে এখনও সবাই কমরেড হবিবুর রহমান নামেই চেনে। ৫২ এর ২১ ফেব্র"য়ারি ঢাকায় মিছিলে গুলি হওয়ার পরদিন শেরপুরে প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেন হবিবুর রহমান। ৮০ বছর বয়সের স্মৃতি হাতড়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২২ ফেব্র"য়ারি সকালে আমি, সৈয়দ আব্দুস সোবাহান, মরহুম শফি উদ্দিন আহাম্মেদ, নাসির উদ্দিন, আহসান উল