রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশের বইমেলায় লেখক, পাঠক, প্রকাশকদের মধ্যে 'ভাবনার বিনিময়' হচ্ছে না বলে মনে করেন আবু হাসান শাহরিয়ার। আর এর জন্য মেলায় নির্দিষ্ট স্থানের অভাবকেই দায়ী করেছেন এ বছর 'খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার' বিজয়ী এ কবি।
আবু হাসান শাহরিয়ার শুক্রবার বিকালে মেলা প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলায় এসে বইপ্রেমীরা প্রিয় লেখকের সঙ্গে ভাবনার বিনিময় করতে পারছে না। লেখকরা অন্য লেখকের সঙ্গেও তা পারছে না। কিন্তু বইমেলার অন্যতম উদ্দেশ্য হল পরস্পরের ভাবনার বিনিময় করা।"
তার মতে, "শুধু হাঁটাহাঁটি বা বইকেনার জন্য মেলা নয়। এ কাজগুলো মানুষ মেলার বাইরেও করতে পারে। বইমেলার ভিতরে এমন একটা জায়গা দরকার যেখানে বসে লেখক, পাঠক, প্রকাশক ও সাংবাদিকরা ভাবনার বিনিময় করতে পারবে।"
এমন জায়গা তৈরি না করায় বাংলা একাডেমীর সমালোচনা করে তিনি বলেন, "একাডেমী লেখককুঞ্জ নামে যে জায়গা করেছে তার পাশে বসে পুলিশ। পুলিশ-লেখক পাশাপাশি বসে ভাবনার বিনিময় হতে পারে না।"
বইমেলাকে আরও স
bdnews24