অমিত তালুকদার
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রভাষা হিসাবে বাংলার স্বীকৃতি এবং বাংলা ভাষা প্রচলন আইনে অফিস-আদালতে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হলেও দেশের উচ্চ আদালতে বাংলা উপেক্ষিত বললেই চলে। প্রথা ও রুলস এর কথা বলে সেখানে রায়, আদেশ কিংবা শুনানি এখনও চলে ইংরেজিতে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই রায় কিংবা আদেশ দেশের বেশিরভাগ জনগণের বোধগম্য হয় না। হাইকোর্টের মাত্র এক জন বিচারপতি এখন বাংলায় রায় ও আদেশ দিচ্ছেন। এর আগে সাবেক প্রধান বিচারপতি ও ভাষাসৈনিক মুহাম্মদ হাবিবুর রহমানসহ হাতেগোনা কয়েকজন বিচারপতি কয়েকটি রায় বাংলায় দিয়েছিলেন।
দেশের নিম্ন আদালতে বাংলার প্রচলন হলেও উচ্চ আদালতে আইনজীবী ও বিচারকরা বক্তব্য রাখেন ইংরেজিতে। যুক্তি হিসাবে বলা হয়, দেশি-বিদেশি মামলার নজির ও অধিকাংশ আইনের বই ইংরেজিতে লেখা। এছাড়া সুপ্রিম কোর্ট রুলসেও উচ্চ আদালতের ভাষা হিসাবে ইংরেজির কথা উল্লে
bdnews24