২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমীর বইয়ের বিক্রি বেড়েছে, শীর্ষে অভিধান

একুশে বইমেলায় এবারও জমজমাট বিকিকিনি বাংলা একাডেমীর হরেক রকমের বইয়ের, বিশেষ করে অভিধানের। রোববার মেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই একাডেমীর বিক্রয় কেন্দ্রে ভিড় জমে ক্রেতাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজ রুম থেকে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল বাশার ও মাহমুদ শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বইমেলায় এবারও জমজমাট বিকিকিনি বাংলা একাডেমীর হরেক রকমের বইয়ের, বিশেষ করে অভিধানের। রোববার মেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই একাডেমীর বিক্রয় কেন্দ্রে ভিড় জমে ক্রেতাদের। বগুড়ার চল্লিশোর্ধ স্কুলশিক্ষক মুশফিকুর রহমান ব্যক্তিগত কাজে ক'দিন আগে এসেছেন ঢাকায়। এক ফাঁকে ঢু মেরেছেন মেলা প্রাঙ্গণে। বাংলা একাডেমীর বিক্রয়কেন্দ্রের সামনে ঠাসা ভিড়ে দাঁড়িয়ে জানালেন একাডেমীর 'ইংরেজি-বাংলা' অভিধান কিনতেই এসেছেন মেলায়। বাংলা একাডেমীর বিক্রয় কেন্দ্রে থেকে বলা হচ্ছে, গতবারের তুলনায় এবারের বইমেলায় একাডেমীর বই বিক্রি বেড়েছে। আর বিক্রির দিক দিয়ে শীর্ষে রয়েছে 'ইংরেজি