২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংক্ষিপ্ত জীবনীমনমোহন সিং

যার হাত ধরে মুক্তবাজার অর্থনীতিতে ভারতের পথচলা শুরু তিনি মনমোহন সিং। গত শতকের ৯০ এর দশকে নরসিমহা রাওয়ের সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে অথনৈতিক সংস্কারে হাত দেন তিনি। তার এক যুগ পর বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব আসে তার কাঁধে। কর্তব্যনিষ্ঠা ও সাধাসিধে জীবন যাপনের জন্য সব মহলে শ্রদ্ধার পাত্র হলেও সমালোচকরা বলেন, সরকার প্রধান হিসেবে তিনি বেশ দুর্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

যার হাত ধরে মুক্তবাজার অর্থনীতিতে ভারতের পথচলা শুরু তিনি মনমোহন সিং। গত শতকের ৯০ এর দশকে নরসিমহা রাওয়ের সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে অথনৈতিক সংস্কারে হাত দেন তিনি। তার এক যুগ পর বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব আসে তার কাঁধে। কর্তব্যনিষ্ঠা ও সাধাসিধে জীবন যাপনের জন্য সব মহলে শ্রদ্ধার পাত্র হলেও সমালোচকরা বলেন, সরকার প্রধান হিসেবে তিনি বেশ দুর্বল। ভারতে হিন্দু স¤প্রদায়ের বাইরে প্রথম প্রধানমন্ত্রী মনমোহন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। চিন্তাশীল ও বিদ্বান হিসেবে পরিচিত শিখ স¤প্রদায়ের এ মানুষটি দ্বিতীয় ভারতীয় হিসেবে এক মেয়াদ শেষ করেই পুনর্নির্বাচিত হয়েছেন। তার আগে জওহরলাল নেহরুর ক্ষেত্রেই তা ঘটেছিলো। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অখণ্ড ভারতের পাঞ্জাব প্রদেশের এক গ্রামে (বর্তমানে পাকিস্তানের চাকওয়াল জেলা) জন্মগ্রহণ করেন মনমোহন। খুব অল্প বয়সেই মা হারিয়ে দাদির কাছে বড় হন তিনি। সাত চল্লিশের দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসে মনমোহনের পরিবার। ১৯৪৮ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। হিন্দু কলেজে লেখাপড়ার পাঠ চুকিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে থেকে অর্থনীতিতে ১৯৫২ সালে স্নাতক ও ১৯৫৪ সালে স্নাতকোত্তর শেষ করেন। ছাত্রজীবনে সব পর্যায়ে প্রথম স্থান পান তিনি। এরপর উচ্চ শিক্ষার জন্য বিলেত পাড়ি জমান মনমোহন। ১৯৫৭ সালে ব্রিটেনের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন। এ পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য ১৯৫৫ ও ১৯৫৭ সালে রাইটস পুরস্কার লাভ করেন তিনি। ১৯৬২ তে অক্সফোর্ড ইউনিভার্সিটির ন্যুফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডি. ফিল ডিগ্রি অর্জন করেন। ভারতের রক্ষণশীল বাণিজ্য নীতি নিয়ে তিনি গবেষণা করেন। তার গবেষণা নিবন্ধটি ১৯৬৪ সালে 'ইন্ডিয়াজ এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রোসপেক্টস ফর সেলফ-সাসটেইন্ড গ্রোথ' শিরোনামে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। অক্সফোর্ডের ক্ল্যারেনডোন প্রেস বইটি প্রকাশ করে। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল মেয়াদে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থায় (ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট-ইউএনসিটিএডি) কাজ করেন। সত্তরের দশকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। মনমোহন সিং ১৯৭১ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন। পরের বছর অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তীতে ভারতের অর্থ মন্ত্রণালয়ের সেক্রেটারি, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া) গভর্নর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মনমোহন। প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের কংগ্রেস সরকারে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল মেয়াদে ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন মনমোহন। সে সময় তিনি ভারতের অর্থনীতিতে যে সংস্কার আনেন তাতে দেশের অর্থনেতিক অগ্রগতির সূচনা হয়। স¤প্রসারিত হয় ভারতের বৈদেশিক বাণিজ্য। দীর্ঘ কর্মজীবনে অনেক পুরস্কার উঠেছে মনমোহনের হাতে। ১৯৮৭ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম বিভূষণ, ১৯৯৫ সালে ইন্ডিয়ান সাইন্স কংগ্রেসের জওহরলাল নেহরুর জন্ম শতবার্ষিকী পুরস্কার, ১৯৯৩ ও ৯৪ সালে বর্ষসেরা অর্থমন্ত্রীর জন্য এশিয়া মানি অ্যাওয়ার্ড, ১৯৯৩ সালে বর্ষসেরা অর্থমন্ত্রীর জন্য ইউরো মানি অ্যাওয়ার্ড, ১৯৫৬ সালে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে অ্যাডাম স্মিথ পুরস্কার ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে আরো অনেক পুরস্কার পেয়েছেন মনমোহন সিং। অনেক আন্তর্জাতিক সম্মেলন ও সংস্থায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৯৩ সালে সাইপ্রাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের বৈঠকে এবং ভিয়েনায় মানবাধিকার সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৯১ সাল থেকে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্য সভার সদস্য মনমোহন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত সেখানে তিনি বিরোধীদলীয় নেতার ভূমিকায় ছিলেন। ২০০৪ সালের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ী হলে সে বছর ২২ মে দেশের ত্রয়োদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তখন সোনিয়া গান্ধীরই প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিলো। তবে তার বিদেশি পরিচয় নিয়ে আপত্তি উঠলে প্রধানমন্ত্রী না হয়ে সে পদে মনমোহনকে মনোনীত করেন কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া। ২০০৯ সালের ২২ মে আবারো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন। মনমোহনের সমালোচকদের দাবি, নামে প্রধানমন্ত্রী হলেও পেছন থেকে সরকার চালান সোনিয়া। তার সিদ্ধান্তই বাস্তবায়ন করে যান মনমোহন।