১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন হাই কোর্টের ২৩ বিচারক

শপথের পর তারা বিচারক হিসেবে কার্যক্রম শুরু করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 12:50 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২৩ বিচারক শপথ নিয়েছেন। 

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুধবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারপতিদের শপথ পাঠ করান। শপথের পর থেকে তারা বিচারক হিসেবে কার্যক্রম শুরু করবেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুঁইয়া।

রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। 

শপথ নেওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন–মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।

হাই কোর্টে ২৩ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

বর্তমানে হাই কোর্ট বিভাগে ৭৮ জন বিচারক রয়েছেন; নতুন নিয়োগ পাওয়া ২৩ জনকে নিয়ে এই সংখা দাঁড়াল ১০১ জন। 

আর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে আছেন ছয়জন।