বোটানিক্যাল গার্ডেনের লেকে নেমে কলেজছাত্রের মৃত্যু
মো. হামজা নামের ২০ বছর বয়সী ওই তরুণ স্থানীয় একটি কলেজে পড়তেন।
রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনের লেকে গোসল করতে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মো. হামজা নামের ২০ বছর বয়সী ওই তরুণ মঙ্গলবার সকালে তার চাচা সুমন সরকারের (২৬) সাথে গোসল করতে লেকে নেমেছিলেন। চাচা উঠতে পারলেও হামজা উঠতে পারেননি।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম জানান, চাচা-ভাতিজা সকালে বোটানিক্যাল গার্ডেনের পেছনের ফটক দিয়ে ভেতরে ঢোকেন।
“হামজা সাঁতার না জানায় তলিয়ে যায়। সুমন কোনো মতে পাড়ে উঠে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল হামজার মরদেহ উদ্ধার করে।”
হামজা স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী জানিয়ে ওসি বলেন, মিরপুরের রূপনগর এলাকায় তাদের বাসা।
