১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কর্মস্থলে অনুপস্থিত’: গণপূর্তের প্রকৌশলী বরখাস্ত

ছুটি শেষে তিনি কর্তৃপক্ষের নির্দেশনা না মেনে গত বছরের ১৩ মার্চ থেকে এখনও কর্মস্থলে অনুপস্থিত, বলছে মন্ত্রণালয়।

‘কর্মস্থলে অনুপস্থিত’: গণপূর্তের প্রকৌশলী বরখাস্ত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 06:59 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত এবং ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয় বলছে, বিভাগীয় মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

গেল মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণ করে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, গত বছরের ২৭ ফেব্রুয়ারি বোনের সঙ্গে দেখা করতে ১৫ দিনের ছুটিতে কানাডা যান দেবতোষ দেব। ছুটি শেষে তিনি কর্তৃপক্ষের নির্দেশনা ‘অমান্য’ করে এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দিয়ে গত বছরের ১৩ মার্চ থেকে আজ পর্যন্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

“তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী দেবতোষ দেবকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।”