২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০তম বিসিএস: ৩৬৫৭ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ

ফল পাওয়া যাচ্ছে পিএসসির ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 02:55 AM

Updated : 23 Jan 2024, 02:55 AM

৪০তম বিসিএসের নন ক্যাডার পদে ৩ হাজার ৬৫৭ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন- পিএসসি।

নবম থেকে দ্বাদশ গ্রেডের পদে এসব প্রার্থীকে নিয়োগের জন্য বুধবার সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

নন-ক্যাডার পদের ফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

সুপারিশকৃত প্রার্থীদের নন-ক্যাডার পদে অনলাইন আবেদনপত্রের কপি আগামী ৫ অক্টোবরের মধ্যে ই-মেইলে (docsubmit@bpsc.gov.bd) পাঠাতে হবে।

গত বছরের ৩০ মার্চ পিএসসি ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করলেও নানা জটিলতায় নন-ক্যাডার পদে নিয়োগ পিছিয়ে যায়।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)