২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোক্তা অধিকার রক্ষায় খাদ্যের মোড়কে সতর্কবাণী নিশ্চিতের আহ্বান

“খাদ্যের মোড়কে সহজবোধ্য সতর্কবাণী নিশ্চিত করা সময়ের দাবি,” বলেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 01:55 AM

Updated : 11 Sep 2026, 03:51 PM

জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় খাদ্যের মোড়কে সতর্কবাণী নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে ঢাকার এক সেমিনারে।

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে অসংক্রামক রোগে মৃত্যুর হার ৭১ শতাংশ। আর এসব রোগের অন্যতম কারণ অতিরিক্ত চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ খাবার গ্রহণ।

এ পরিস্থিতিতে এসব খাবারের মোড়কে সতর্কবাণীর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। 

সোমবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জনস্বাস্থ্য, ভোক্তা অধিকার রক্ষায় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী: ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং বিধান নিশ্চিতে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ), পাবলিক হেলথ ল’ ইয়ার্স নেটওয়ার্ক ও সিটিজেন নেটওয়ার্ক যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন বলেন, “জনস্বাস্থ্য রক্ষা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে খাদ্যের মোড়কে সহজবোধ্য ও কার্যকর স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিত করা এখন সময়ের দাবি। ভোক্তাকে বিভ্রান্ত না করে পণ্যের পুষ্টিগত ঝুঁকি সম্পর্কে প্রতিটি প্যাকেটজাত খাদ্যে স্পষ্ট তথ্য দেওয়ার জন্য জরুরি।”