২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে জরিমানা

রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং ‘অননুমোদিতভাবে’ কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় এই জরিমানা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 10:02 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

রাস্তায় গড়ি দাঁড় করিয়ে কাঁচা চামড়া কেনাবেচা করায় ঢাকার সায়েন্সল্যাব এলাকায় পাঁচ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ঈদের দিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ওই পাঁচজনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল।

আবু নাছের বলেন, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং ‘অননুমোদিতভাবে’ কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় ওই পাঁচজনকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।”