২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদের সাক্ষাৎ

সাক্ষাতে তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদের সাক্ষাৎ
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রুডের সাক্ষাৎ। ছবি: আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 12:18 AM

Updated : 26 Aug 2026, 10:52 AM

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জশুয়া এম রুডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি সাক্ষাতে তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।