Published : 11 Feb 2026, 04:14 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তার এ ভাষণ বিটিভি ও বেতারে সম্প্রচার করা হচ্ছে।
তফসিলে ভোট কবে হবে সেটি জানানোর পাশাপাশি বিস্তারিত সময়সূচি তুলে ধরছেন সিইসি।
তফসিল ঘোষণার আগে সিইসি ও নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইতিমধ্যে তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা পেরিয়ে সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
ইসি আগেই জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে ইসিকে সবুজ সংকেত দিয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের দুই বছর পর আরেকটি নির্বাচন হতে যাচ্ছে, যা নতুন গঠিত এ ইসির অধীনে প্রথম নির্বাচন।