২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে সাক্ষাতে।

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ
জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। 

সোমবার সৌজন্য সাক্ষাতে তিনি পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে সাক্ষাতে। সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন লাক্রোয়া।

সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।