১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিনভর ব্যাহত হতে পারে ইন্টারনেট সেবা

শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 11:12 AM

Updated : 26 Aug 2026, 09:59 AM

সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য দিনভর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে।

বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেডে (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ চলবে। 

শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। 

ফলে ওই ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়েছে বিএসসিসিএলের বিজ্ঞপ্তিতে।