১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় যুব উৎসবে আসছেন ফিফা প্রেসিডেন্ট

আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 03:44 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যুব উৎসব যোগ দিতে ঢাকায় আসছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

প্রধান উপদেষ্টার দপ্তর মঙ্গলবার জানিয়েছে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আসছে জানুয়ারিতে অনুষ্ঠেয় এই উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালে ফিফা প্রেসিডেন্ট তা গ্রহণ করেন।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়। 

ওই সময় ইউনূস তাকে যুব উৎসবে সম্পর্কে অবহিত করেন। এছাড়া বিশ্বের কয়েকটি স্বনামধন্য নারী ফুটবল দলকে ঢাকায় নেওয়ার বিষয়ে ফিফা প্রেসিডেন্টের সহযোগিতা চান। 

জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজারবাইজানে পৌঁছেছেন সোমবার। সফর শেষে ১৪ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।