২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত কারাগার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন স্বরাষ্ট্রসচিব, ডিএমপি কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। দৃশ্যত বঙ্গবন্ধু হত্যাকারী পাঁচ সাবেক সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকরের জন্য সবকিছু তৈরি। কারাগারের সামনে থেকে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ ও প্রতিবেদক গোলাম মোর্তজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 05:32 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার রাতেই বঙ্গবন্ধু হত্যাকারী পাঁচ সাবেক সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করার জন্য দৃশ্যত ঢাকা কেন্দ্রীয় কারাগার তৈরি। একটি শীর্ষ সরকারি সূত্র জানায়, পাঁচজনের মৃত্যুদণ্ডই এই কারাগারে কার্যকর করা হবে। ঘন্টাখানেকের মধ্যে ফাঁসি কার্যকর করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে কারা কর্মকর্তারা রাত এগারোটার দিকে ইঙ্গিত দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ ও প্রতিবেদক গোলাম মোর্তুজা অন্তু জানান। সুপ্রিম কোর্ট সকালে রায় পর্যালোচনার আবেদন নাকচ করার পর থেকেই ঘটনাক্রমের নাটকীয় দ্রুততা ও কারা কর্তৃপক্ষের তৎপরতায় ইঙ্গিত মেলে যে খুব শিগগিরই ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক, ঢাকার সিভিল সার্জন মুশফিকুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট জিল্লার রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনজন জল্লাদও এসে পৌঁছেছেন। রাজধানীর নাজিমুদ্দিন রোড এলাকায় এই মূহুর্তে অসংখ্য লোকের ভিড়। কারাগার সংলঘ