ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায় পুনর্বিবেচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদনের শুনানি রোববার সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চে এ শুনানি হচ্ছে।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি বি কে দাস, বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা।
আবেদনকারীরা হলেন- বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন।
পাঁচ জনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
রিভিউ শুনানি ঘিরে সকাল থেকেই কঠোর নিরাপত্তা ছিলো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। র্যাব প্রহরায় আদালতে আসেন চার বিচারপতি।
সুপ্রিম কোর্ট এলাকায় ঢুকতে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। গাড়িগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে।
আদালতের কার্যক্রমের শুরুতেই আসামি পক্ষের আইনজীবীরা শুনানির জন্য সময়ের আবেদন করেছেন।
খুনিদের মধ্যে বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল উচ্ছৃঙ্খল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স
bdnews24