২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণভিক্ষা: মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়

বঙ্গবন্ধুর তিন খুনির প্রাণভিক্ষার আবেদনে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে এ সংক্রান্ত নথি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর তিন খুনির প্রাণভিক্ষার আবেদনে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে এ সংক্রান্ত নথি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার-সংক্ষেপসহ ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনসহ আবেদনগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কারণ আবেদন মঞ্জুর করে ক্ষমা করা বা না করার এখতিয়ার রাষ্ট্রপতিরই।" রাষ্ট্রপতি খুব দ্রুততার সঙ্গে এ ব্যাপারে তার সিদ্ধান্ত জানাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, "এক্ষেত্রে বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মতো জঘন্য ঘটনায় জড়িতরা ক্ষমা বা অনুকম্পা পাওয়ার অযোগ্য। তারা কোনোভাবেই প্রাণভিক্ষা পেতে পারেন না।" কারা কর্তৃপক্ষ শনিবার জানায়, মৃত্যুদণ্ডে দণ্ডিত কারাবন্দি পাঁচ খুনির মধ্যে তিনজন বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে তিনজন আবেদন করেছেন, বাকিরা কতদিনের মধ্যে আবেদন করতে পারবেন