২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলার রায়ে বিচারপতিদের স্বাক্ষর

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ে বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন পাঁচ বিচারপতি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ে বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন পাঁচ বিচারপতি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিচারিক আদালত এখন রায়ের কপি পেয়ে মৃত্যু পরোয়ানা জারি করবেন। এরপর থেকে ফাঁসি কার্যকরের সময়সীমা গণনা শুরু হবে। আসামীপক্ষ রিভিউ আবেদন করলেও এজন্য সমস্ত কার্যক্রম বন্ধ হবে না বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার বিকালে আপিল বিভাগের বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি বি কে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা ৪১২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দিয়েছেন। পুরো রায়ে চার বিচারপতি নিজস্ব মতামত দিয়েছেন এবং বিচারপতি বিকে দাস চার জনের মতামতে নিজের সম্মতির কথা জানিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামি বজলুল হুদা ও মহিউদ্দিন আহমেদের আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা রায়ের চূড়ান্ত কপি সংগ্রহ করে রিভিউ পিটিশন দায়ের করবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রায়ে বিচারপতিদের স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, "আমি নিজের চোখে রায় ও রায়ে বিচারপতিদের স্বাক্ষর দেখে এসেছি। মূল রায় দিয়েছেন বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। অন্যান্য বিচারপতিরাও এর সঙ্গে একমত পোষণ করে নিজস্ব বক্তব্য লিখেছেন। "এখন রায়ের কপি ও মামলার নথি দায়রা জজ আদালতে চলে যাবে। সেখান থেকে প্রয়োজনীয় আদেশ যাবে জেলখানায়।" তিনি আরও বলেন, "আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে চাইলে করতে পারবেন। এজন্য সমস্ত কার্যক্রম বন্ধ হবে না। আসামিরা ফাঁসি কার্যকর স্থগিতের চেষ্টা করলে করতে পারেন।" তবে রিভিউ দায়ের করা হলে দ্রুত এর শুনানি করার চেষ্টা করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। মাহবুবে আলম বলেন, "রিভিউ দায়েরের ৩০ দিনের সময় গণনা ও বিচারিক আদালতের আদেশ দেওয়ার বিষয়টি আলাদা। বিচারিক আদালত রায়ের কপি পেয়ে মৃত্যু পরোয়ানা জারি করবেন। এরপর থেকে ফাঁসি কার্যকরের সময়সীমা গণনা শুরু হবে। আসামিরা কবে রিভিউ আবেদন করবেন এজন্য বিচারিক আদালত বসে থাকবে না।" কবে নাগাদ রায়ের কপি পাওয়া যাবে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আজই (বৃহস্পতিবার) রায়ের কপি পাওয়ার চেষ্টা করবো। আজ না পেলে রোববার পাবো।" এদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামি বজলুল হুদা ও মহিউদ্দিন আহমেদের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চূড়ান্ত কপি সংগ্রহ করে রিভিউ পিটিশন দায়ের করবো।" গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামি আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। পলাতক অবস্থায় আরেক আসামি আব্দুল আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা যান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স