২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আসছেন খালেদা ও এরশাদ, কঠোর নিরাপত্তা

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সফর উপলক্ষে বগুড়ায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 06:24 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

বগুড়া, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলার রায় এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সফর উপলক্ষে বগুড়ায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের ৪৫তম জন্মদিন উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার এবং এইচএম এরশাদ একটি কর্মী সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বগুড়া আসছেন। বগুড়ার পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিন এরশাদ এবং পরদিন খালেদা জিয়ার বগুড়ায় আগমনের কারণে বিশেষ নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। "শহরের প্রতিটি মোড়ে বুধবার থেকে পুলিশ প্রহরাসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২৩৫৫ ঘ.